চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) ১১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ বছর এক দিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা এটি। তবে এ সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি।
আজ বুধবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে এ বছর চট্টগ্রামে মোট ১ হাজার ৬৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময় মারা গেছেন ২০ জন। গতকাল মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২৪৩ জন নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে শুধু আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি ৭৫ জন। ভর্তি হওয়াদের ৪১টিই শিশু
জানতে চাইলে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক মো. নুরুল হক প্রথম আলোকে বলেন, দিন দিন হাসপাতালে রোগী বেড়েই চলেছে। এর মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। দুই শিশুর অবস্থা খারাপ।
(This information was revealed in the report sent from the office of the District Civil Surgeon on Wednesday. With this, a total of 1,683 people were infected with dengue in Chittagong this year. 20 people died during this time. Until Tuesday, 243 people were admitted to various hospitals in the city with dengue. Out of this only 75 people are admitted to Agrabad Mother and Child General Hospital. 41 of those admitted are children
If asked, Director of Agrabad Mother and Child General Hospital. Nurul Haque told Prothom Alo that the number of patients in the hospital is increasing day by day. Among them, the number of children patients is more. Two children are in bad condition)
বুধবার সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির বিভিন্ন মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের পুরোনো ভবনের বিভিন্ন কক্ষে চিকিৎসা চলছে। মাদারবাড়ী থেকে আলিফ নামে দেড় বছরের এক শিশুকে নিয়ে এসেছেন মা–বাবা। তাঁরা বলেন, ঘরে আর কারও ডেঙ্গু হয়নি। ছেলেটি প্রথম আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসককে দেখানোর পর হাসপাতালে ভর্তি করিয়ে দিতে বলেছেন।
চট্টগ্রামে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত কয়েক গুণ বেড়েছে। প্রতিদিনই প্রায় শ খানেক লোকের ডেঙ্গু শনাক্ত হচ্ছে।
(It can be seen from the ground on Wednesday that treatment is being given on different floors of the hospital. Children are being treated in different rooms of the old building. Parents have brought a one and a half year old child named Alif from Motherbari. They said that nobody else in the house got dengue. The boy was the first to be affected. After seeing the local doctor, he asked to be admitted to the hospital. Dengue cases have increased several times in Chittagong this month. About hundreds of people are diagnosed with dengue every day)
এদিকে সরকারি হিসাবের বাইরেও ডেঙ্গু রোগী রয়েছে বলে ধারণা সংশ্লিষ্ট সবার। এ বিষয়ে সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, অনেক রোগ নির্ণয়কেন্দ্র ও হাসপাতাল থেকে সব সময় তথ্য দেওয়া হয় না। এ কারণে আরও কিছু রোগী থাকতে পারে।
(Meanwhile, everyone concerned believes that there are dengue patients beyond the official count. In this regard, Civil Surgeon Mohammad Ilyach Chowdhury told Prothom Alo that many diagnostic centers and hospitals do not provide information all the time. Because of this there may be some more patients)

0 Comments